০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান ‘ বিষয়ক দুইদিন ব্যাপী বিতর্ক উৎসব

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ২৫

মতলব দক্ষিণ প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক দুইদিন ব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৫ জুলাই ) দুপুরে কেএফটি কলেজিয়েট স্কুল মিলনায়তনে বিতর্ক ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ১৬টি দল ও কলেজ পর্যায়ে ৮টি দল এবং ইংরেজি বিতর্কে ৪টি দল অংশ নেয়।

কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী সুফিয়া মুকুল রোজা ও আব্দুল্লাহ আল নাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক বদিউল আলম বাবু, রিয়াজ ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে কেএফটি কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও মতলবগঞ্জ জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মতলব সরকারি কলেজ চ্যাম্পিয়ন ও কেএফটি কলেজিয়েট স্কুল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ইংরেজি বিতর্কে শুধু মাত্র কেএফটি কলেজিয়েট স্কুলের ৪ টি দল অংশ নেয়। এতে ওই কলেজের মেয়েদের দল চ্যাম্পিয়ন ও ছেলেদের দল রানারআপ হওয়ার গৌরব লাভ করে।

সমাপনী অনুষ্ঠানে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোর মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক দলের বিতার্তিকদের সনদপত্র দেয়া হয়।

মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান ‘ বিষয়ক দুইদিন ব্যাপী বিতর্ক উৎসব

আপডেট সময় : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬