সিদ্ধিরগঞ্জে মাদক, ধর্ষণ, চুরি, ডাকাতি,ও বৈষম্যবিরোধী মামলা সহ বিভিন্ন অভিযোগে ৯ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১৩৮

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে হত্যা, ধর্ষণের চেষ্টা, ডাকাতির প্রস্তুতি, চুরি ও বৈষম্যবিরোধী মামলাসহ বিভিন্ন মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার,২০ জুলাই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজমিজি এলাকার মো. জসিম (৩৮) ও মিজমিজি বাতানপাড়া এলাকার মো. ইব্রাহীম আকাশকে (২৭) হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া হত্যা মামলায় মো. সাকিল (৩৫), ধর্ষণের চেষ্টা মামলায় রাকিবুল ইসলাম মো. রবিন (৩০), ডাকাতির প্রস্তুতি মামলায় মো. আলী আজগর (৪৫), চুরি মামলায় নার্গিস ও মো. রিদয় হাসান (২২), বৈষম্যবিরোধী মামলায় মো. সালাম (৩২) এবং সিআর ওয়ারেন্টের ভিত্তিতে মো. আনু মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।


















