সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৮:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ৫৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ড আটি হাউজিং এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাছান মৃদুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হিরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মো. ইব্রাহিম হোসেন, ছাত্রদল নেতা মো. রুবেল, মো. বিপ্লব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আনিস মোল্লা প্রমুখ।
প্রতিটি শিক্ষার্থীর জন্য উপকরণ প্যাকেজে ছিল তিনটি কলম, একটি পেন্সিল, একটি স্কেল, একটি রাবার (ইরেজার), একটি কাটার, এবং একটি ফাইল। শিক্ষার্থীরা উপকরণ পেয়ে ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এসময় ছাত্রদল নেতা হীরা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের এবং ছাত্রদলের কেন্দ্রয়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনায় এই শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ছাত্রদল হবে শিক্ষার্থী বান্ধব,ছাত্রদল গঠিত করতে ছাত্র/ছাত্রীদের নিয়ে। ছাত্র/ছাত্রীদের যেকোন সুখে দুঃখে ছাত্রদল সর্বদা পাশে থাকবে ছাত্রদল হবে সুসংগঠিত শিক্ষা বান্ধব রাজনৈতিক দল। আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ এরাই একদিন দেশ চালাবে। তাই তাদের সকল প্রয়োজনে ছাত্রদল সবসময় ছিল সামনেও থাকবে।
এসময় তিনি আরো বলেন, আগামীতে এরকম পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মূলক বিভিন্ন আয়োজন বড় পরিসরে আয়োজন করবে ছাত্রদল। শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের আগামী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা হয়।



























