ছাত্র জীবনে তিনটা বিষয় থেকে দূরে থাকতে হবে : মোসাদ্দেক হোসেন
- আপডেট সময় : ০৬:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ৬৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন বলেছেন, ছাত্র জীবনে তিনটা বিষয় থেকে দূরে থাকতে হবে। এইচ.এস.সি পর্যন্ত যদি তুমি এই তিনটা বিষয় থেকে দূরে থাকতে পার তাহলে তোমার জীবন সংগ্রামের যে সংগ্রাম সেটা সহজ হবে।
স্মার্ট ফোনের অপব্যবহার, ধুমপান থেকে বিরত থাকা, বিভিন্ন রিলেশনশিপে জড়িয়ে যাওয়া, যারা এই তিনটা বিষয় থেকে দূরে থাকতে পারবে তারাই আগামী দিনের আদর্শ নাগরিক হবে।
বুধবার (১৫ এপ্রিল) এম.এ.হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন পরিচালিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল (বালক), গিয়াসউদ্দিন ইসলাম মডেল স্কুল (বালিকা),বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুল ও দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, তুমি যদি বিপদগামী হও তোমার বাবা ও মা ক্ষতিগ্রস্থ হবে। আজকে তোমাদের বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। তোমাদের শিক্ষকরা তোমাদের মাঝে ইসলামের যে মৌলিক জ্ঞাণের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করেছে সেটা মনের মধ্য অনুধাবন করবা, তাহলে ভালো কিছু করতে পারবে। আর ভালো কিছু করতে পারলে তোমার বাবা ও মা সার্থক হবে।
গিয়াসউদ্দিন ইসলাম মডেল স্কুলের প্রধান শিক্ষক (বালক) মহিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারুক হোসেন রাজুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য শিষির ঘোষ অমর, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, গিয়াসউদ্দিন ইসলাম মডেল স্কুলের প্রধান শিক্ষক (বালিকা) কাজী ফারহানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম ও রিফাত হোসেন প্রমূখ।



























