পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরন
- আপডেট সময় : ০২:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৮৯

গাজীপুর প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে মিরের বাজার এলাকায় পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে নিজ কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম এবং সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়া, এ সময় আরোও উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক লিটন মিয়া,পূবাইল সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার, পূবাইল সাংবাদিক ক্লাবের প্রচার সম্পাদক আসিফ রায়হান, ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদ হাসান, পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্য রাকিবুল ইসলাম, সাংবাদিক আতেফ ভূইয়া, মাহাথির ভূইয়া, সাংবাদিক ইসমাইল হোসেন মোল্লা, পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্য ফিরোজ হোসেন, আলতাফ হোসেন সহ আরও অনেকেই।
আয়োজনে পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়। একে অপরের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
অনুষ্ঠানের শেষে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।



























