১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নকল টিকা কার্ড ছাপিয়ে টিকা দেওয়ার অভিযোগে নারীর কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ৬৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ :

ফতুল্লায় নকল টিকা কার্ড ছাপিয়ে শিশুদের হাম, হেপাটাইটিস বি ভাইরাস সহ সকল রোগ প্রতিরোধের টিকা দেওয়ার অভিযোগে এক নারীকে এক মাসের জেল দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। রবিবার,১৩ এপ্রিল দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।

দন্ডাদেশ প্রাপ্ত আসামি আফরোজা বেগম উত্তর চাষাড়া রামবাবু পুকুরপাড় এলাকার মৃত আমিনুল হোসেনের কন্যা। এর আগে তল্লা নতুন বাড়ি পুড়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নকল টিকা কার্ড, হাম ও হেপাটাইটিস বি-ভাইরাস টিকা, সিরিজ ও ওজন মাপার মেশিন জব্দ করা হয়েছে।

জানাগেছে, দীর্ঘদিন ধরে এই প্রতারক নারী ভূয়া টিকা কার্ড ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। সে বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের কাছ থেকে অনুমোদনহীন হাম ও হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই নারী প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার এস এন্ড ফয়েজ উদ্দিন বলেন, ভূয়া টিকা কার্ড ছাপিয়ে প্রতারণার অভিযোগে দণ্ডবিধি আইন ১৮৬০ এর ২৬৯ ধারা এই নারীকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নকল টিকা কার্ড ছাপিয়ে টিকা দেওয়ার অভিযোগে নারীর কারাদন্ড

আপডেট সময় : ০৮:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬