০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শরিয়াভিত্তিক রাজনীতি ছাড়া দেশর ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয় : মুফতি মানসুর আহমদ সাকী

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১৫৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহম্মেদ সাকী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে ইসলামি আন্দোলনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মুফতি মানসুর আহম্মেদ সাকী বলেন, দেশের রাজনীতিতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজপথে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন মানুষের মৌলিক অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং জনগণের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে একটি মৌলিক স্লোগান সামনে এনেছে। শরিয়াকে বাদ দিয়ে কোনো রাজনীতি আমরা বিশ্বাস করি না; বরং রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে শরিয়ার অগ্রাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও জবাবদিহিতামূলক, পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

মুফতি সাকী বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় গত ৫৪ বছরে কোনো পরিকল্পিত উন্নয়ন হয়নি।স্বাধীনতার পর থেকে মতলবে অবৈধ বালু উত্তোলন ও নদীভাঙন বন্ধ হয়নি।

তিনি বলেন, নির্বাচিত হলে মতলবের সীমানার নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হবে। আর নির্বাচিত না হলেও জনগণকে সঙ্গে নিয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বেড়িবাঁধ সুরক্ষা, কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণ বন্ধ, কিশোর গ্যাং ও মাদকাসক্ত তরুণদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সুষ্ঠু বিনোদনের মাধ্যমে তরুণদের পড়াশোনা ও কর্মমুখী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

মতলবে কোনো মারামারি ও হানাহানি থাকবে না উল্লেখ করে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়া তিনি মতলব–গজারিয়া সেতু বাস্তবায়নের বিষয়ে বলেন, সেতু বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হবে এবং কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। বিজয়ী হলে যে বাজেট আনা হবে, তা জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং বাজেট ব্যয়ের বিষয়ে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ কায়েম রোধে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সদস্য রাসেল সাইদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা সভাপতি মাওলানা শাহজাহান আল হাবিবী, সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর বেপারী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন ফরাজী, প্রচার সম্পাদক মাইনুদ্দীন সুজন, মুজাহিদ কমিটির সভাপতি আতাউল্লাহ মহসিন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন মতলব উত্তর উপজেলা সভাপতি মো. খোরশেদ আলম এবং ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি বি এম মাহফুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

শরিয়াভিত্তিক রাজনীতি ছাড়া দেশর ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয় : মুফতি মানসুর আহমদ সাকী

আপডেট সময় : ১০:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬