গৌরবের ৭০ বছর: শিক্ষা, মানবতা ও সেবার আদর্শে গড়ে ওঠা সিংআড্ডা উচ্চ বিদ্যালয়
- আপডেট সময় : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ৮৯

মো. রাছেল, কচুয়া:
১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত কচুয়ার প্রত্যন্ত আঞ্চলে অবস্থিত সিংআড্ডা উচ্চ বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং কচুয়ার শিক্ষা মানবতা ও সেবার আদর্শে গড়া এক আলোকিত প্রতীক। প্রায় ৬ দশকের সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে হাজারো দক্ষ, সৎ ও মানবিক নাগরিক। ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক , প্রশাসক সব পেশাতেই এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছে। গৌরবময় ৭০ বছরের পথচলা শেষে পা রাখছেন নতুন এক অধ্যায়ে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পূরনো স্মৃতি মূলক গল্প, দিনভর আড্ডা, মনোজ্ঞ স্বাংস্কৃতিক ও স্মরনিকার মোড়ক উন্মেচনের মাধ্যমে চাঁদপুরের কচুয়ার বিতারা ইউনিয়নের ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের (১৯৬৪-২০২৫ সাল পর্যন্ত) এই প্রথম বারের মতো বর্নাঢ্য র্যালী ও স্মৃতিচারণ ও উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়েছে ৭০ বছর বর্ষপূর্তি অনুষ্ঠান।
‘সত্যিকারের বন্ধুত¦, জীবনকে করে সুন্দর’ এ আহবানে শনিবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে সাবেক ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুজ্জামান খান কাজল।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও মির্জা আলমগীরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস ছাত্তার আখন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস।
আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান, বিশিষ্ট ব্যাংকার খন্দকার এস.এম সালেহ উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফজলুল হক, ড. প্রফেসর মাহফুজুর রহমান ভূঁইয়া, গোলশান আরা বেগম, বিএনপি নেতা মো. মিজানুর রহমান পাঠান, জাহাঙ্গীর আলম প্রধান, গাজী মো. রোস্তম আলী, আনোয়ার হোসেন প্রধান, আলমগীর হোসেন, ইঞ্জি: শেখ ফরিদ, আবুল কাশেম, আবুল কামাল, সাবেক ইউপি সদস্য মো. আমির হোসেন ও মারুফ সিকদার প্রমুখ।
বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক সহ অসংখ্যা অতিথিদের স্মৃতির মিলন মেলায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।


























