১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গাজায় বর্বরোচিত ইসরাইলী হামলার প্রতিবাদে পূবাইলে বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ২৩৩

রবিউল আলম, গাজীপুর:

গাজীপুর মহানগরের পূবাইল মিরের বাজার চৌরাস্তায় ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পূবাইলের সর্বস্তরের তৌহিদি জনতা।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় নগরীর পূবাইল মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিলে তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান,তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবিত হয়।

তৌহিদি জনতার বিক্ষোভ থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।পরিশেষে সারা ফিলিস্তিন মুসলমানদের মুক্তিও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

গাজায় বর্বরোচিত ইসরাইলী হামলার প্রতিবাদে পূবাইলে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫