০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দশ বছর বয়সেই ৩০ পারা কোরআন শরিফ সম্পন্ন করেছে হুমাইরা আক্তার নেহা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২৫

প্রতিদিনের নিউজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১০ বছর বয়সী হুমাইরা আক্তার নেহা পবিত্র কোরআন শরিফের ৩০ পারা সম্পন্ন করেছে। হুমাইরা আক্তার নেহা সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া এলাকার মোহাম্মদ নাহিদ হাসানের মেয়ে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছোট বয়স থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি হুমাইরার আগ্রহ ছিল। সেই আগ্রহ ও পরিবারের সহযোগিতায় সে পবিত্র কোরআন শরিফের ৩০ পারা সম্পন্ন করেছে।

হুমাইরার বাবা-মা মেয়ের এই অর্জনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সবার কাছে হুমাইরার জন্য দোয়া চেয়েছেন, যেন আল্লাহ তায়ালা তাকে কোরআনের আলোয় আলোকিত করে একজন নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন। পরিবারের প্রত্যাশা, হুমাইরা ভবিষ্যতেও কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করবে।

দশ বছর বয়সেই ৩০ পারা কোরআন শরিফ সম্পন্ন করেছে হুমাইরা আক্তার নেহা

আপডেট সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬