প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১০ বছর বয়সী হুমাইরা আক্তার নেহা পবিত্র কোরআন শরিফের ৩০ পারা সম্পন্ন করেছে। হুমাইরা আক্তার নেহা সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া এলাকার মোহাম্মদ নাহিদ হাসানের মেয়ে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছোট বয়স থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি হুমাইরার আগ্রহ ছিল। সেই আগ্রহ ও পরিবারের সহযোগিতায় সে পবিত্র কোরআন শরিফের ৩০ পারা সম্পন্ন করেছে।
হুমাইরার বাবা-মা মেয়ের এই অর্জনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সবার কাছে হুমাইরার জন্য দোয়া চেয়েছেন, যেন আল্লাহ তায়ালা তাকে কোরআনের আলোয় আলোকিত করে একজন নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন। পরিবারের প্রত্যাশা, হুমাইরা ভবিষ্যতেও কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail