০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

দেশবাসীর কাছে দোয়া চাইলেন যুবদল নেতা মামুন সরকার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ৩১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহাম্মদ মামুন সরকার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমি সাদুল্ল্যাপুর ইউনিয়নবাসীসহ মতলব উত্তর-দক্ষিণ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন সবার কোরবানি কবুল করেন এবং দেশকে সকল অশান্তি ও সংকট থেকে মুক্ত রাখেন।

মামুন সরকার বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অন্যতম শিক্ষা।

তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্যও দোয়া কামনা করেন এবং সকলকে সরকারি নির্দেশনা মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

দেশবাসীর কাছে দোয়া চাইলেন যুবদল নেতা মামুন সরকার

আপডেট সময় : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬