পবিত্র ঈদুল-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবকদল নেতা ইউসুফ মোল্লা স্বপন
- আপডেট সময় : ০৬:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ২৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
দেশবাসীসহ সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সদস্য ইউসুফ মোল্লা স্বপন।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে এক বাণীতে স্বেচ্ছাসেবকদল নেতা ইউসুফ মোল্লা স্বপন বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীসহ সিদ্ধিরগঞ্জের সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। “ঈদ মোবারক।”
“মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য,অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।”
তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।


























