০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-১৩

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ৬৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, চুরি, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা এবং ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশের সুত্র জানায়, গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে মাদক মামলায় ২ জন, চুরির মামলায় ৩ জন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ২ জন, ওয়ারেন্ট মূলে ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ জন রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম (৩১), বাপ্পি গাজি (৩০), মোঃ হৃদয় (২৮), শরিফ (২৬), মনির হোসেন ওরফে মনির (৩২), মোঃ পারভেজ (৩০), মোঃ সোহেল (৩০), মোঃ লিয়াকত আলী (৬৮), মাহিন (৩৫), আব্দুল হান্নান (৪৫), মোঃ ফয়জুল ইসলাম ফারুক (৩৪), মোঃ কামাল হাওলাদার (৩৫) এবং মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক, চুরি, কিশোর গ্যাং-সহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে মাদক সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-১৩

আপডেট সময় : ০৯:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬