০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব পরিবার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ৪৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আল-আমিন ভূঁইয়া:

আর মাত্র পাঁচ দিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদের আগে এক অগ্নিকাণ্ডে পরিবারের সব স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের বসতঘর, রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে মালমাল,স্বর্নালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার(২১ মে) রাত বারোটার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মধ্য ঘিলাতলী গ্রামের মোহন প্রধানের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটার দিকে হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ধীরে ধীরে বাড়তে থাকে। এলাকার লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে একটি বসতঘর, একটি রান্না পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত প্রবাসী মোহন প্রধানের স্ত্রী আকলিমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি বাড়িতে ছিলাম না। চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ গেছিলাম। রাতে আগুন খবর পেয়ে বাড়িতে আসছি। আমার সব শেষ। আমি নি:স্ব হয়ে গেছি। আমার বসতঘর,রান্নাঘর পুরোপুরি পুড়ে গেছে। ঘরের সব মালামাল, স্বর্নালংকার পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করে বলেন,সবকিছু মিলে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক গোলযোগ কারনে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একটি বসতঘর, মালামাল ও একটি রান্নাঘর পুড়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব পরিবার

আপডেট সময় : ০৭:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬