সিদ্দিককেই ‘ভণ্ড হুজুর’ বললেন তার প্রাক্তন স্ত্রী মারিয়া মিম?
- আপডেট সময় : ০৭:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৪৩

প্রতিদিনের বিনোদন:
ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিমের এক রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। মঙ্গলবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’
পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবে অনেক নেটিজেনই ধারণা করছেন, তার এই মন্তব্যের ইঙ্গিত প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানের দিকেই।
কারণ, গত বছর কারাগারে যাওয়ার পর থেকে ধর্মচর্চার দিকে ঝুঁকেছেন সিদ্দিক। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের জীবনধারায় পরিবর্তনের কথাও জানিয়েছেন তিনি। সেই প্রেক্ষাপট থেকেই মিমের পোস্টকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মারিয়া মিম। সেখানে সাংবাদিকরা সিদ্দিককে নিয়ে প্রশ্ন করলে বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
২০১২ সালে বিয়ে করেছিলেন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। দীর্ঘ কয়েক বছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের। এই দম্পতির আরশ হোসেন আলিফ নামে একটি ছেলে সন্তান রয়েছে।






























