০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের হাটের ইজারা স্থগিত করলো নাসিক

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৪৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনাধীন ৩ ও ৪ নম্বর ওয়ার্ডভুক্ত এলাকায় অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

তবে কী কারণে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া নতুন করে কবে ইজারা কার্যক্রম শুরু হবে, সে সম্পর্কেও কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের অপেক্ষা করতে বলা হয়েছে। স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের হাটের ইজারা স্থগিত করলো নাসিক

আপডেট সময় : ০৪:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬