নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নিদের্শনায় ২নং ওয়ার্ডে মশক নিধন
- আপডেট সময় : ০৮:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১২০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
নাসিক ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন দলিল লেখকের নেতৃত্বে ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু করে মালেক মেম্বারের পুল, হাজী ধবু মোহাম্মদের বাড়ী ও মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
উক্ত মশক নিধন কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস.এম আসলাম।
আরো উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ডালিম মোহাম্মদ, সৌরভ দেবনাথ, সোহান, সুমন দেওয়ান, রাজিব, সামিদুল, শান্ত সহ আরো অনেকে।
এসময় এস.এম আসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় জনস্বার্থে আমরা ২নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু করেছি।
ইকবাল হোসেন দলিল লেখক বলেন ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে এলাকাবাসীকে বাঁচাতে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।

























