০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম:
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের সাত দালাল আটক
রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৩৫

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.তারিফ আল তাওহীদের নেতৃত্বের র্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলেন, মো. বিল্লাল (৩১),আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)।
জানা গেছে, আটককৃতের মধ্যকার চারজনকে ১০ দিনের এবং ৩জনকে ৭ দিনের করে বিনাশ্রমে সাজা প্রদান করা হয়। একই সাথে আটকদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
অভিযানকালে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

























