০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৯০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১১ এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও ওয়াবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে ঝোপের মধ্যে কসটেপে মোড়ানো অস্ত্র সাদৃশ্য সন্দেহজনক বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন গোপন সংবাদ পেয়ে টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয়দের উপস্থিতিতে কসটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে। পরবর্তীতে পেঁচানো কসটেপ খুললে থানা হতে লুট হওয়া একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করা হয় ।

র‌্যাব আরো জানায়, উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১’র অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬