০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধ পোড়া মবিলের মজুদ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ৩৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বড় বড় হাউজ তৈরি করে অবৈধভাবে পোড়া মবিল মজুদ করার অভিযোগ উঠেছে একদল অসাধু চক্রের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের সাইলোগেট এলাকায় একাধিক চোরাই পোড়া মবিলের অস্থায়ী ডিপো তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই চক্রটি। এই চক্রে মূল হোতা মো. নাদিম ও সোহেল মির্জা।

সূত্রে জানা যায়, ঘনবসতিপূর্ন এই এলাকায় ফায়ার সার্ভিসসহ সরকারি কোন অনুমতি ছাড়াই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই চক্রটি।

স্থানীয়রা জানান, হাউজে বিষাক্ত দুর্গন্ধে পরিবেশ বিপর্যয়ে সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। শ্বাসকষ্ট, যক্ষা, নিউমোনিয়া ও ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছেন তারা। পোড়া মবিলের বিষাক্ত দুর্গন্ধ ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধনও করেছে এলাকাবাসী।

গতকাল সকালে সিদ্ধিরগঞ্জ সাইলো রোড় সংলগ্ন এলাকায় কয়েকটি অবৈধ পোড়া মবিলের হাউজ এর বিষাক্ত দুর্গন্ধ এবং পরিবেশ দূষণের প্রতিবাদে এই মানববন্ধন করেন এলাকাবাসী। তারা জানান এখানে বড় বড় হাউজ করে পোড়া মবিল মজুদ করছে একটি প্রভাবশালী চক্র। এই তেল মজুদ করে তা মেশিনের মাধ্যমে রিসাইকেলিং করে পূনরায় তা অন্যত্র বিক্রি করা হয়। তবে তাদের কোন প্রকার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন তারা। এসব হাউজের পাশেই রয়েছে ঘরবাড়ি, মসজিদ ও মাদ্রাসা। ঝুকি নিয়েই দিন পার করছেন ওই এলাকার হাজার হাজার বাসীন্দারা। মানবন্ধনে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে অবৈধ পোড়া মবিলের মজুদ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ১০:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬