মতলব উত্তরে কবরবাসীদের জন্য দোয়া মোনাজাত
- আপডেট সময় : ০৭:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৭৬

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুর মতলব উত্তরের গজরা ইউনিয়নের কৃষ্ণপুর কেন্দ্রীয় কবরস্থানে গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনবর কোরআন তেলাওয়াত শেষে বিকেলে দোয়া মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ইমাম, খতিব, মুরব্বি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে উপস্থিত ব্যক্তিবর্গ কবর জিয়ারতের গুরুত্ব, কবরবাসীদের জন্য দোয়া করার ফজিলত এবং আখিরাতমুখী জীবন গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বলেন, দোয়া ও ইসালে সওয়াবের মাধ্যমে মৃত ব্যক্তিরা উপকৃত হন এবং এতে জীবিতদের ঈমান ও তাকওয়া বৃদ্ধি পায়।
পরে বিশেষ মোনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে কৃষ্ণপুর কেন্দ্রীয় কবরস্থানে শায়িত সকল কবরবাসীর গুনাহ মাফ, রুহের শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত মুসল্লিরা জানান, এ ধরনের দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে মৃতদের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি পায়। ভবিষ্যতেও এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।



























