০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুরে’ অংশ নিতে কক্সবাজার যাচ্ছেন মিষ্টি জান্নাত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৫৬

প্রতিদিনের বিনোদন:

ঢালিউডের চলতি সময়ের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় এসেছেন তিনি। এবার কক্সবাজার যাচ্ছেন এই অভিনেত্রী।

জানা গেছে, আগামী ২ অক্টোবর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুর’। পূর্বাচল মেট্রো সিটি লিমিটেড আয়োজিত এই ট্যুরে অংশ নেবেন মিষ্টি জান্নাত। আয়োজন ঘিরে এরই মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

কক্সবাজারের মনোরম পরিবেশে আয়োজিত এই ট্যুরে মিষ্টি জান্নাতের অংশগ্রহণে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে। তবে সেখানে তার অংশগ্রহণের ধরন বা নির্দিষ্ট কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মিষ্টি জান্নাত শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। চলচ্চিত্রের পাশাপাশি চিকিৎসা পেশার সঙ্গেও যুক্ত। ফলে শোবিজ অঙ্গনে তার পরিচিতি কিছুটা ভিন্ন মাত্রার।

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। অভিষেকের পর থেকেই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করতে কাজ করছেন এই অভিনেত্রী।

এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। পরবর্তী সময়ে আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। বিভিন্ন সময় নিজের ব্যক্তিজীবন, কাজ ও নানা বিষয় নিয়ে কথা বলে আলোচনায় এসেছেন তিনি।

‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুরে’ অংশ নিতে কক্সবাজার যাচ্ছেন মিষ্টি জান্নাত

আপডেট সময় : ০৬:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬