০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলীর শুটিং কবে? জানালেন নির্মাতা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৮

প্রতিদিনের বিনোদন:

মাতৃত্বকালীন ছুটির কারণে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং থেকে আপাতত দূরে আছেন শবনম বুবলী। চলতি বছরই শুটিংয়ে ফেরার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। বুবলীকে ছাড়াই চলতি বছরের বাকি শুটিং শেষ করার পরিকল্পনা নিয়েছেন নির্মাতা জাহিদ হোসেন।

নির্মাতা জানান, এরই মধ্যে সিনেমাটির শুটিং আবার শুরু হয়েছে। কয়েকদিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের দৃশ্য ধারণ করা হয়েছে। আগামী মাসে দুর্গাপূজার কিছু দৃশ্যের শুটিং হবে। তবে এসব দৃশ্যে থাকছেন না বুবলী।

জাহিদ হোসেন বলেন, ‘এ বছর বুবলীকে ছাড়াই শুটিং চালিয়ে যাব। কয়েকদিন আগে বুড়িগঙ্গায় নৌকা বাইচের শুটিং করেছি। আগামী মাসে দুর্গাপূজার শুটিং করব। এরপর জানুয়ারিতে আবার শুটিংয়ে যাব।’

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে সিনেমাটির শুটিংয়ে ফিরবেন বুবলী। পূজার আবহের কিছু দৃশ্যে তার উপস্থিতি প্রয়োজন হলেও আপাতত তার অংশ বাদ রেখেই পরিবেশের দৃশ্যগুলো ধারণ করা হবে। বুবলীর বান্ধবীর চরিত্রে অভিনয় করা শিল্পীর দৃশ্যও এ সময় ধারণ করা হবে।

জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্যধারণ করার কথা রয়েছে। অর্থাৎ চলতি বছরের শুটিংয়ে বুবলীকে ছাড়াই সিনেমাটির একটি বড় অংশ এগিয়ে নেওয়া হবে।

এখন পর্যন্ত ‘ঢাকাইয়া দেবদাস’-এর প্রায় ২০ থেকে ২৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশ টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

সিনেমাটিতে বুবলীর সঙ্গে অভিনয় করছেন আদর আজাদ ও মামনুর রশিদ অপু। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর হাসান জর্জ, তারিক আনাম খান, মিশা সওদাগর, দীপা খন্দকার, রোজী সিদ্দিকী ও দিলারা জামানসহ অনেকে।

পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমায় মহরম, ইফতার বাজার, ঈদ মিছিল ও কোরবানির ঈদের বিভিন্ন দৃশ্য উঠে আসবে। থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী গানও।

নির্মাতা জানিয়েছেন, ২০২৭ সালের কোরবানির ঈদের পর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘ঢাকাইয়া দেবদাস’ প্রদর্শনের পরিকল্পনা করছেন তিনি।

‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলীর শুটিং কবে? জানালেন নির্মাতা

আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬