ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে: এমপি মান্নান
- আপডেট সময় : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৫০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
আমরা মাত্র পাঁচ মাস আগে দায়িত্ব নিয়েছি। এই অল্প সময়ের মধ্যেই দেশকে এগিয়ে নিতে কাজ শুরু করেছি। কিন্তু দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
সোমবার,১৭ আগষ্ট দুপুরে সরকারি মার্চেন্ট ওয়াকার্রস কলেজ এর ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন এসব কথা বলেন।
তিনি বলন, নির্বাচনের আগে সিদ্ধিরগঞ্জবাসীর কাছে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়নে কাজ করছি। ৫০ শয্যার হাসপাতালের অনুমোদন হয়েছে। এখন কোথায় এবং কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে কাজ চলছে। সিদ্ধিরগঞ্জে খেলার মাঠ, কবরস্থান ও ঈদগাহের প্রয়োজনীয় জায়গার বিষয়েও ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।
তিনি আরো বলেন, এই কলেজের শিক্ষার্থীদের জন্য বাস এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য মাইক্রোবাসের যে দাবি জানানো হয়েছে, সেটিও পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করব।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ দেশের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে। নতুন গ্যাসের উৎস ও সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরুন—ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান হবে।
সরকারি মার্চেন্ট ওয়াকার্রস কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ছোলাইমান খন্দকার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, বিশেষ অথিতি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা সাখাওয়াত দিনা, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদের সাধারণত সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব মো. সোহেল রহমান, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকদলের সভাপতি মো. রিপন সরকার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো. শহিদুল ইসলাম, বিএনপির নেতা এডভোকেট হাবিবুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোঃ শহিদুল ইসলাম, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. মাহবুব হোসেন প্রমূখ।




















