১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে এখনো বেঁচে আছেন : মামুন মাহমুদ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ৫২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ‘আমরা অনুভব করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেন আমাদের মাঝে এখনো বেঁচে আছেন। ৪৫ বছর অনেক লম্বা সময়, তাকে মানুষ মনে করার কথা না, ভুলে যাওয়ার কথা। আমরা যদি মৃত্যুবরণ করি, আমাদেরকে কি মানুষ ৫ বছর বা ১০ বছর মনে রাখবে? আমরা সেরকম কিছু করতে পারি নাই দেশের জন্য, মানুষের জন্য, এলাকার জন্য, যে আমাদেরকে মানুষ স্মরণ করবে, শত শত মানুষ দোয়া করবে।

এটা শুধু সিদ্ধিরগঞ্জে নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে সারা বাংলাদেশের মানুষ। যেখানেই যাবেন সেখানেই দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে মানুষ। ৪৫ বছর হয়ে গেছে, তারপরেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মানুষ দোয়া করছে, তাকে স্মরণ করছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, লক্ষ লক্ষ নেতাকর্মী তাকে (জিয়াউর রহমান) অনুসরণ করে, এখনো আশায় বুকবাধে। তিনি যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, কিভাবে আত্মমর্যাদাশীল হতে হয়, কিভাবে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে জায়গা করে নেওয়া যায়, কিভাবে একটি স্বাধীন সার্বভোম রাষ্ট্র হিসেবে পৃথিবীতে টিকে থাকতে হয়, কিভাবে একটি তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে একটি অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা দেখিয়ে গেছেন।

নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান আশা, রাজু আহম্মেদ, আল-আমিন, আনিস সাউদ, শাহিন, জাকির হোসেন, আমির হোসেন, অপু প্রধান, ইমতিয়াজ, শুক্কুর দেওয়ান, আব্দুর রহিম, আশ্রাফ দেওয়ান সহ আরো অনেকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে এখনো বেঁচে আছেন : মামুন মাহমুদ

আপডেট সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬