সিদ্ধিরগঞ্জে শ্রমিকদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া
- আপডেট সময় : ০৮:১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ৩১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রুপকার এবং স্বনির্ভর বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইলো বটতলা সংলগ্ন এলাকায় নাসিক ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাসিক ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক হারুন আর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফুর রহমান জিমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম. আসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মল্লিক, যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ মিলন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহবায়ক টি.এইচ তোফা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব মো. শরিফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাসিক ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মো. মনির হোসেন সাউদ, মো. ইকবাল হোসেন ও মো. সারাফাত ইসলাম অয়ন প্রমুখ।
























