বাংলাদেশকে এগিয়ে নিতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : খাইরুল ইসলাম সজিব
- আপডেট সময় : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন,আগামি দিনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে প্রত্যেককে মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
বিগত কিছুদিন ধরে দেখছি, ধানের শীষের প্রচারণায় গেলে আমাদের মা-বোন-ভাইদেরকে কটুক্তি করা হচ্ছে এবং তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। আমরা তাদের ফাঁদে পা দেবোনা, কারণ আমাদের মার্কা হচ্ছে বিজয়ের মার্কা। আমরা কাউকে ভয় পাবো না। যারা এসব কর্মকান্ড করছে, তাদেরকে জনগণ পছন্দ করে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায় ছাত্রদলের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যারা বিগত দিনে এই সিদ্ধিরগঞ্জে লুটপাট, ভুমি দখল, সন্ত্রাসী, অন্যের জমি দখল করেছে, মানুষের মনে তাদের কোন জায়গা নেই। আমি প্রত্যেককে আহ্বান জানাবো, নির্বাচনে যেন সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করে রাখবেন। সবার মাঝে প্রচারণার উল্লাশ এবং সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে রাখতে হবে। যাতে সকলের আশা-আকাঙ্খা, ধানের শীষে ভোট দেওয়ার কর্মকান্ডে আমরা ব্যস্ত থাকবো।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ কাদিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সাবেক সহ-সভাপতি রওশন আলী, বিএম ডালিম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য শহীদুল ইসলামসহ আরো অনেকে।



























