পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৫৯

আজিজুল ইসলাম:
পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. ফজলে রাব্বী, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, ওসি মো. রিয়াদ মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, ডা. সুজন কুমার সরকার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা ফুড অফিসার মো. হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, সিনিয়র আলীম মাদ্রাসার প্রিন্সিপাল আজহার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওয়াহাব, দেবাশীষ সরদারসহ বিভিন্ন পেশার মানুষ।
এদিকে তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ।



























