মতলব উত্তরে ডোবায় পরে সেনা সদস্যের ২ বছরের শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ২৩০
চাঁদপুর জেলার মতলব উত্তরে ডোবায় পরে মাঈমুনা আক্তার নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঈমুনা আক্তার নন্দলালপুর গ্রামের বেপারি বাড়ির সেনা সদস্য মোশাররফ হোসেন কন্যা সন্তান। মোশারফ হোসেন বর্তমানে কুয়েতের শান্তি মিশনে আছে। ১ ভাই ও ২ বোনের মধ্যে মাঈমুনা আক্তার সবার ছোট।
জানা গেছে, সকালে শিশু মাঈমুনা আক্তার খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাঈমুনা আক্তারকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আমি এবং মতলব উত্তর থানার সাব ইন্সপেক্টর (এসআই) আল আমিন পরিদর্শন করে এসেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। এদিকে মাঈমুনা আক্তার অকাল মৃত্যুতে আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।






