১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ভোলায় বৃস্টির জন্য সালাতুস ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / ১৬৩

সাব্বির আলম বাবু :

ভোলায় বৃষ্টির জন্য জাতীয় উলামায়ে মশায়েখ আম্মা পরিষদের পক্ষ থেকে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ভোলা বাংলা স্কুল মাঠে খোলা আকাশের নিচে ইস্তিসকার (বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়) এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। নামাজে ইমামতি করেন কাবিল মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম। আগামী শুক্রবার ও শনিবার একই স্থানে সকালে এ নামাজ আদায় করা হবে। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে এ নামাজে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মোনতাজী বলেন, আমরা এই তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি। ওলামা-মা মাসায়েক আয়েম্মা পরিষদ পরিষদের জয়েন সেক্রেটারি, মাওলানা তাজউদ্দীন ফারুকী বলেন সারাদেশে যেভাবে প্রচণ্ড গরম পড়তেছে সেজন্য আমরা সকলকে নিয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছি যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করে।

ভোলায় বৃস্টির জন্য সালাতুস ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪