মোহনপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৮
মতলব উত্তর প্রতিনিধি :
জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে ২০২৩ থেকে ২০২৪ অর্থবছরের, জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, জাটকা ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। মোহনপুর ইউনিয়ন পরিষদের ৮৩৪ জন জেলেদের মাঝে ৩৩ দশমিক ৩৬০ মেট্রিক টন চাউল জন প্রতি ৪০ কেজি করে বিতরণ করা হয়।
চাল বিতরনের পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। ইলিশ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের চাঁদপুর সহ দেশের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে জাটকা ও ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ ও জাতির জাতীয় শত্রু। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ।
বুধবার, ২৮ ফেব্রুয়ারি সকালে মোহনপুর ইউনিয়ন পরিষদের গোডাউন প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা সহকারী শিক্ষা অফিসার হানিফ, দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহীম, আওয়ামী লীগের নেতা বোরহান চৌধুরী, ইউপি সদস্য আলমগীর কবিরাজ, নাদের হোসেন নাদির, রিয়াদ হোসেন, সিরাজুল হক, পারুল বেগম, সাবেক মেম্বার হোসেন প্রমানিক, ইউনিয়ন পরিষদের সচিব নুরু হোসেন বিপ্লব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।






