০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা মন্তুর বাড়িতে হামলা-ভাঙচুর, আটক-১

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৮৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুর (৬০) বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এসময় স্থানীয় এলাকাবাসী হামলায় জড়িত ইমন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় রাতেই যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ভাতিজা দুলাল বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত এক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তি হলো, গোদনাইল ধনকুন্ডা এলাকার সোবহানের ছেলে ইমন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তিসহ অভিযুক্ত সকলেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর হিসেবে এলাকায় পরিচিত। হামলাকারীরা প্রয়াত নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে যুবলীগ নেতা আজমেরী ওসমানের অনুসারী ছিলেন। আজমেরী ওসমানের নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আটক ইমন এলাকার চিহ্নিত মাদকসেবী, উশৃঙ্খল, দাঙ্গাবাজ ও খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। গত ২৮ মে পূর্ব শত্রুতার জের ধরে ভুক্তভোগীর চাচা যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে অভিযুক্তরা। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৩ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে আটক অভিযুক্তসহ অজ্ঞাত আসামিরা যুবদল নেতা মন্তুর বাসায় দেশীয় অস্ত্র ছুড়ি, চা-পাতি, রামদা নিয়ে পুনরায় হামলা চালায়। এতে ভুক্তভোগী অভিযুক্তদের হামলায় বাঁধা দিলে আসামিরা তাকে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম করে। এসময় আটক ইমন হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার চাকু দিয়ে মাথায় ও বাম হাতে ছুড়িকাঘাত করে। এতে ভুক্তভোগী বিএনপি নেতা দুলাল গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে খবর পেয়ে যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তু ঘটনাস্থলে আসলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয়রা এসে অভিযুক্ত ইমনকে আটক করলেও বাকিরা পালিয়ে যান। পরে আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা মন্তুর বাড়িতে হামলা-ভাঙচুর, আটক-১

আপডেট সময় : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬