জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শীতলক্ষ্যা নিতাইগঞ্জ লোড আনলোড ঘাট শ্রমিক ইউনিয়নের মিলাদ ও দোয়া
- আপডেট সময় : ০৮:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৯৮

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি (বীর উত্তম) শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শীতালক্ষ্যা নিতাইগঞ্জ লোড আনলোড ঘাট শ্রমিক ইউনিয়ন রেজি নং-ঢাকা ৪১১৭ এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর আলম রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বায়তুল মামুর জামে মসজিদ বি.কে রোড তুলারাম মোড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত মিলাদ দোয়া ও মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি মো. শাহিন আহম্মেদ, নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তাহের আলী, শীতলক্ষ্যা নিতাইগঞ্জ লোড আনলোড ঘাট শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো. হারুন আর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি, সাংগঠনিক সম্পাদক মো. জনি ইসলাম, সহ-যুগ্ন সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, মো. শাহিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, নাসিক ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা ইফাদ আহম্মেদ, শেখ মোহাম্মদ সিয়াম, রিদম আনন্দ, ইমরান খান, শামীম, নবাব, আবজাল, সাত্তার, আব্দুল হক, মো. রুবেল হাওলাদার, মো. শামীম, গোলাম মোস্তফা খোকন, অপু মাহামুদ, মো. সাফি, মুনাফ প্রমুখ।
























