০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ঝুঁকি নিয়ে সড়ক পারাপার : ফুট ওভারব্রীজের দাবি বিএনপি নেতার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১২৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের ব্যস্ততম সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটওভারব্রিজ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ। এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা। তাই জরুরী ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় একটি ফুটওভারব্রীজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন।

মোজাম্মেল হোসেন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১, ৪ ও ৫ নং ওয়ার্ড এলাকাধীন নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের ব্যস্ততম সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটওভারব্রিজ না থাকায় প্রতিদিন ইপিজেডের পোশাক শ্রমিক, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ নানা পেশার হাজারও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন।

এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার অটোরিক্সা ও মিশুক সারাক্ষণ বেপরোয়াভাবে চলাচল করছে। এছাড়াও আদমজী ইপিজেডের পণ্যবাহী কাভার্ডভ্যান, মালবাহী ট্রাক, পদ্মা ও মেঘনা ডিপোর অসংখ্য তেলবাহী ট্যাঙ্কলরি ও নারায়ণগঞ্জ সাইলো থেকে গম বোঝাই ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে। এ সড়কটি কয়েক সেকেন্ডের জন্যও ফাঁকা থাকছে না। তার ওপর আদমজী ইপিজেড ছুটি ও কাজ শুরুর সময় যানবাহনের চাপ অনেকাংশ বেড়ে যায়। স্কুল-কলেজ শুরু ও ছুটির সময়ও যানবাহন চলাচল বেড়ে যায়। তখন পথচারীদের সড়ক পারপারের সংখ্যাও বেড়ে যায়। ফলে যানবাহন দ্রুত ও বেপরোয়াভাবে চলাচল করায় ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ পারাপার হচ্ছেন।

মোজাম্মেল হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ পুলটি আগে এতো ব্যস্ত ছিল না। এখন আদমজী ইপিজেড হওয়ায় সিদ্ধিরগঞ্জ পুল কেন্দ্রীক এলাকাগুলোতে শ্রমিকদের বসবাসের পরিমাণ বেড়ে গেছে। সিদ্ধিরগঞ্জ পুলটি এখন পথচারীদের সড়ক পারপারের জন্য বিপদজনক হয়ে উঠেছে। এ স্থানটিতে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা অতিব জরুরী হয়ে পড়েছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরের এ বিষয়ে সুদৃষ্টি ও বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যাতে এখানে একটি ফুটওভার ব্রীজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ঝুঁকি নিয়ে সড়ক পারাপার : ফুট ওভারব্রীজের দাবি বিএনপি নেতার

আপডেট সময় : ০৮:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬