০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

প্রবাসী রাসেলের উপর সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৪৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার নিজ ভাওর গ্রামের রহিম উদ্দিন পাইক বাড়ীর প্রবাসী মোঃ রাসেল (২৮) তার উপর সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবীতে গত মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। চাটখিল প্রেসক্লাবে সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ রাসেল জানান, গত ৭ মে বৃহস্পতিবার রাত প্রায় ৩.১১ ঘটিকার সময় তিনি রিক্সাযোগে বাড়ি যাওয়ার সময় তাদের নিজ বাড়ির কবরস্থানের কাছে পৌছালে পূর্ব থেকে তার চাচা ছিদ্দিক উল্যা সহ ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের উদ্দেশ্যে রিক্সা থেকে জোরপূর্বক অস্ত্রের ভয় দেখিয়ে নামিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করে খালে ফেলে দেয়।

এ সময় রাসেলের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। তার শোর চিৎকারে মানিক মেম্বারের বাড়ির মানিক মেম্বার ও সুজন গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে তার বড় ভাইয়েরা থানায় মামলা করতে চাইলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়।

পরবর্তীতে গত সোমবার তিনি বাদী হয়ে শ্রাবন (২১), আরাফাত (২২), সামির (২৪), শাওন (২৪) চাচা ছিদ্দিক উল্যাহ (৬০) সহ ৯ জনের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালত, নোয়াখালীতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তিনি তার ও তার পরিবারের লোকজনের প্রাণরক্ষার দাবী জানিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ স্থানীয় এমপি’র সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এর পূর্বেও একাধিকবার তার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয়। সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

প্রবাসী রাসেলের উপর সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬