০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

চাটখিলে রনখোলা ব্রীজটির একপাশ ধ্বসে পড়ছে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার ১১নং পুল থেকে খিলপাড়া সড়কের রনখোলা ব্রীজটির একপাশ ধ্বসে পড়ছে যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ব্রীজটির দুরবস্থার কারণে যানবাহন চালক ও পথচারীদের প্রতিনিয়ত আতঙ্কে যাতায়াত করতে হচ্ছে। জরুরী ভিত্তিতে ব্রীজটি নির্মাণ করা একান্ত প্রয়োজন।

অপরদিকে রাস্তাটিও দীর্ঘদিন থেকে সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টিপাত হলেই খানাখন্দে পানি জমে থাকে। যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় বাসিন্দা ইতালি প্রবাসী আবদুর রহমান বলেন, ব্রীজটি অতি দ্রুত নির্মাণ করা না হলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

এই বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ শাহীনুর আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অতি শীঘ্রই আমরা বরাদ্দ পাচ্ছি, বরাদ্দ পাওয়ার পরপর আমরা নতুন ব্রিজ এবং রাস্তা সংস্কারের কাজ শুরু করবো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাটখিলে রনখোলা ব্রীজটির একপাশ ধ্বসে পড়ছে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা

আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬