০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

মনোহরদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, দায় স্বীকার যুবদল নেতার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম:

নরসিংদীর মনোহরদী উপজেলায় রাস্তার নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কয়েকদিন পর হামলার দায় স্বীকার করে যুবদল নেতার বক্তব্য সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভ, যিনি সিএনএন বাংলা টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। জানা গেছে, গত ৭ মে ২০২৬ তারিখে মনোহরদী উপজেলার একটি সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংবাদ প্রকাশ করেন তিনি। সংবাদ প্রকাশের পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সৌরভের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আলোচনায় আসা মনোহরদী যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ পরে প্রকাশ্যে হামলার দায় স্বীকার করে বলেন, “মিসটেকের কারণে” ঘটনাটি ঘটেছে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনসাধারণ, সচেতন মহল এবং সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার মতো ঘটনা কীভাবে ঘটলো—তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

অভিযোগ উঠেছে, হামলার পর সাংবাদিক সৌরভকে থানায় নিয়ে লিখিত জবানবন্দী নেওয়া হয়। পাশাপাশি তাকে “চাঁদাবাজ”, “দোষী” ও “ইয়াবা ব্যবসায়ী” আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় সাংবাদিকরা।

সাংবাদিক নেতৃবৃন্দের ভাষ্য, জনস্বার্থে সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি একজন গণমাধ্যমকর্মী হামলা, হয়রানি ও অপপ্রচারের শিকার হন, তবে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়; বরং সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি হুমকি।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনাটি ইতোমধ্যে নরসিংদীসহ দেশের সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মনোহরদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, দায় স্বীকার যুবদল নেতার

আপডেট সময় : ০৫:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬