০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ফতুল্লা থানার দুই এসআইসহ ৬ পুলিশ প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / ৩৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

ফতুল্লায় পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আটককৃত পাঁচ অপরাধীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানার দুই এসআই ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর নির্দেশে বৃহস্পতিবার দুই পুলিশ কর্মকর্তাসহ ওই ছয় জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার করা দুই পুলিশ কর্মকর্তা হলেন, ফতুল্লা মডেল থানার এসআই আবুল বাশার ও এএসআই আশিক। তবে কনস্টেবলদের নাম জানা যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ওই ঘটনার পর পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ রনি নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৫টি স্টিলের তৈরি তলোয়ার, চারটি কাঠেরবাট যুক্ত তলোয়ার, একটি চাকু, একটি কুড়াল।

গ্রেপ্তার রনি ফতুল্লার কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়েছে ফতুল্লা থানার ওসি মাহাবুব আলম।

একটি সূত্র জানায়, গত বুধবার দুপুরে ঘটনার সময় সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে পুলিশের কাছ থেকে আটককৃতদের ছিনিয়ে নিলেও প্রত্যাহার করা দুই পুলিশ কর্মকর্তা কার্যকর কোনো পদক্ষেপ নেননি।

তাদের সঙ্গে থাকা কনস্টেবলদের কাছে শটগান ছিল। সেগুলোও তারা ব্যবহার করেননি। প্রকাশ্য দিবালোকে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক এবং এতে পুলিশের উপর থেকে সাধারণ মানুষ ভরসা হারাচ্ছে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার হাশেমবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সোলায়মানের বাড়িতে সন্ত্রাসীরা লুটপাট করার সময় খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে যায়।

সেখানে প্রত্যাহারকৃত দুই পুলিশ কর্মকর্তাসহ চার কনস্টেবল ছিলেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লুটপাটরত অবস্থায় পাঁচ সন্ত্রাসীকে আটক করে হাতকড়া পড়ায় এবং লুট করে নিয়ে যাওয়ার সময় বেশ কিছু আসবাবপত্র উদ্ধার করে।

এদিকে আটককৃত পাঁচ অপরাধীর সহযোগীরা খবর পেয়ে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আটককৃত পাঁচ জনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ফতুল্লা থানার দুই এসআইসহ ৬ পুলিশ প্রত্যাহার

আপডেট সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬