যারা চাঁদা নিয়ে দল চালায় দেশের জনগণের জন্য কি করবে তারা? : আবু নছর আশরাফি
- আপডেট সময় : ০৯:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৬

মো. রাছেল :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ পথসভায় সাধারণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
পথসভায় অংশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের কাছে দাঁড়িপাল্লা ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ।
শুক্রবার দিনব্যাপী আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর মধ্যপাড়া, পনশাহি, মাসনিগাছা, উত্তর আশ্রাফপুর, দক্ষিণ আশ্রাফপুর, চাঙ্গিনী, পিপলকরা, জনগতপুর, সানন্দকরা, খাজুরিয়া গ্রাম সহ ওই ইউনিয়নের ১৫টি পয়েন্টে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিমিয় করেন তিনি।
এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শুনেন ভোটারদের কাছ থেকে। পিপলকরা গ্রামে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান কালে তিনি বলেন, “আমিতো এমপি ছিলাম না, আমাকে একবার ভোট দিয়ে পরীক্ষা করে সুযোগ দিন, আপনাদের জানমালের নিরাপত্তা এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা এই কচুয়ায় মুসলমানদের সাথে নিরাপদে থাকবে। কচুয়ার সাড়ে ৪ লাখ লোকই আমার।
তিনি আরো বলেন, যারা চাঁদা নিয়ে দল চালায় দেশের জনগণের জন্য কি করবে তারা ? এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাগবে সড়কের সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে দুর্ভোগের শিকার এসব সড়ক ও উন্নয়ন কাজ দুর্নীতি ছাড়াই ছাড়াই সম্পাদন করা হবে। এখানে অন্য সরকারের সময়ে উন্নয়নমূলক কাজের ব্যাপক অনিয়ম লক্ষ্য করে গেছে। কচুয়ার এই আসন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
জামায়াত ইসলামের প্রার্থী, দল আপনাদের স্বপনের কচুয়া উপহার দিবে। ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। দাঁড়িপাল্লা ভোট দিলে কচুয়ার জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
এসময় বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, কুমিল্লা মহানগর জামায়াত ইসলামের মজলিসের সূরার সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, মোবাইল জামায়েত ইসলামীর সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম বর্তমান সভাপতি মো. হাবিবুর রহমান আজাদ, সেক্রেটারি মো. ফরিদ আহমেদ, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলম তুমি ইয়া করো আমি সেনা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ ফারুক আহমেদসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

























