মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৬

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ১,২ ও ৩ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কলাকান্দা ইউনিয়নের দশানী কেন্দ্রীয় কবরস্থান মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন অহিদুল হাসান দিপু সরকার দিপু।
কলাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুকবিল হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উল্লা সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তৃতা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী, সাবেক আহ্বায়ক আল আমিন দেওয়ান, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বেপারী, বিএনপি নেতা আনোয়ার সৈয়াল, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান বেপারী, সাবেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাসেমসহ আরও অনেকে।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। উঠান বৈঠকে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


























