০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাইনবোর্ড উপ-কমিটির কার্যালয় উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ৭০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অর্ন্তভুক্ত ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ঢাকা-২৩৭৩) সাইনবোর্ড উপ-কমিটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে সাইনবোর্ড স্ট্যান্ডের উত্তর পাড়ে অত্র শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

এ সময় বিভিন্ন পরিবহনের মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংগঠনটির সফলতা কামনা করেন।

ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, সাইনবোর্ড উপ-কমিটির সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা মো. সারোয়ার আলম, মো. ওয়াহিদুজ্জামান, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সংগঠনটির কার্যকরী সভাপতি এম এ সামাদ সোহাগ, সহ-সভাপতি মামুন মোল্লা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক লিটন মোল্লা, মো: আলম দেওয়ান, আরাফাত সানী, সাংগঠনিক সম্পাদক মো: বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মাসুম, শ্রমিক নেতা লিমন, মো: রাজু, রফিকুল ইসলাম, মো: সেলিম বাবুসহ প্রমূখ।

সভাপতির বক্তব্যে মো. মোক্তার হোসেন বলেন, শ্রমিক ভাইদের যে ন্যায্য অধিকার সেই অধিকার আদায়ে মালিক-শ্রমিক সকলে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। বিগত স্বৈরাচার হাসিনার শাসনামলে শ্রমিকরা কোন ন্যায্য অধিকার পায়নি। তাই আমরা ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৩৭৩ এর মাধ্যমে শ্রমিকের কল্যানে কাজ করব।

ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাইনবোর্ড উপ-কমিটির কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬