০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক ও জুয়াসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ৬৩

‎সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদক, জুয়া ও বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জিন্নাহ মণ্ডল (৪২), হযরত আলী (৩৮), জামাল মিয়া (৩০), আবিজ হোসেন (২৫), শরীফুল ইসলাম (৩৫), সোহেল (৩০), জাবেদ হোসেন (২২), রুবেল হোসেন (৩৬), দুধু মিয়া (৪০), রাশিদুল ইসলাম (৩৫), রাকিব (২৪), সেলিম (৪৫), সাথী আক্তার (৩৫) ও রিতা আক্তার (৩৫)।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামির কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে জুয়া আইনে আটজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ১৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সিদ্ধিরগঞ্জে মাদক ও জুয়াসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬