০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষ ২০২৩-২০২৪ সেশন শিক্ষার্থীদের ইফতার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ৭১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

বিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর ল কলেজের এলএল.বি ২০২৩–২০২৪ সেশন (শেষ বর্ষে)’র শিক্ষার্থীদের উদ্যোগে সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) শহরের রেড চিলি চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে উক্ত সেশনের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ করেন এবং আসন্ন ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিজেদের প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ ধরনের আয়োজন সহপাঠীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরও জানান, চাঁদপুর ল কলেজের এই ব্যাচটি প্রতি বছরই ইফতার মাহফিল, শিক্ষা সফরসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।

অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে ব্যাচের এডমিন প্যানেলের সদস্যরা উপহার সামগ্রী বিতরণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষ ২০২৩-২০২৪ সেশন শিক্ষার্থীদের ইফতার

আপডেট সময় : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬