০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
চাঁদপুর-২

গজরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪০

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসমাইল খান টিটু:
চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের ড. মো. জালাল উদ্দিনের পক্ষে গজরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তুলে ধরেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তোফায়েল ইসলাম বাবু, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ মুন্সী, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান, উপদেষ্টা জলিল মেম্বার, আবুল হোসেন,বলরাম গোস্বামী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। ড. জালাল উদ্দিন একজন সৎ, যোগ্য ও জনগণের নেতা, তাঁকে বিজয়ী করতে গজরা ইউনিয়নের প্রতিটি ভোটার ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাঁদপুর-২

গজরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

আপডেট সময় : ১০:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬