১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
আসন সমন্বয়ে বাদ পড়লেন জামায়াত মনোনীত ডা. আব্দুল মুবিন

চাঁদপুর-২ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ১১৫

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত বিল্লাল হোসেন মিয়াজীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। জোটের আসন বণ্টনের সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল মুবিনকে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১০ দলীয় ঐক্যের প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জোটভুক্ত বাকি ১০টি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জোট সূত্রে জানা গেছে, আসন সমন্বয় ও নির্বাচনী কৌশলগত বিবেচনায় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে ৭টি আসন দেওয়ার সিদ্ধান্ত নেয় ১০ দলীয় ঐক্য। এর অংশ হিসেবেই এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীকে চাঁদপুর-২ আসনে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল মুবিন নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়লেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
জামায়াতের একাধিক স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তবে এতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারা বলেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। তাদের দাবি, মতলব উত্তর–মতলব দক্ষিণ এলাকায় বিল্লাল হোসেন মিয়াজী একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে জোটের পূর্ণ সমর্থন পেয়েছেন।
সব মিলিয়ে, চাঁদপুর-২ আসনে এবার ১০ দলীয় ঐক্যের চূড়ান্ত প্রার্থী হিসেবে এলডিপির বিল্লাল হোসেন মিয়াজীর নাম ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

আসন সমন্বয়ে বাদ পড়লেন জামায়াত মনোনীত ডা. আব্দুল মুবিন

চাঁদপুর-২ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী

আপডেট সময় : ০৫:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬