পূবাইলে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২৪৯
রবিউল আলম:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ডের তালটিয়া এলাকায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক গাজীপুর ৫ আসনের ধানের শীষ প্রতীক এ কে এম ফজলুল হক মিলনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সুলতান উদ্দিন আহম্মেদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার (১৯নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল,পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর, বিএনপি নেতা এ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান রাজীব, পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জাকির সরকার, পূবাইল থানা বিএনপির সহ যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, পূবাইল থানা বিএনপি’র যুগ্ন-সম্পাদক রাকিব মোল্লা, পূবাইল থানা বিএনপি’র সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খোকন, আসাদ হোসেন খান বুলবুল, রাসেদ মোল্লা, পূবাইল থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মাইদুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা তুহিন সরকারসহ পূবাইল থানা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।






