০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাইজিদের চিকিৎসায় ছেংগারচর সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের মানবিক উদ্যোগ

মমিনুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ১০৬

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী বাইজিদের চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিয়েছে ছেংগারচর সরকারি কলেজ ও ছেংগারচর পৌর ছাত্রদল।
জানা গেছে, ফুসফুসজনিত জটিলতায় আক্রান্ত হয়ে বাইজিদ বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ায় সহপাঠী, শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
ছেংগারচর সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের নেতৃত্বে, সাধারণ শিক্ষার্থী এবং বাজারের ব্যবসায়ী ভাইদের সহায়তায় মোট ৩৮ হাজার ২০০ টাকা ৪২ টাকা তহবিল সংগ্রহ করা হয়। পরে সোমবার (১০ নভেম্বর) বিকেলে সংগৃহীত অর্থ বাইজিদের পরিবারের প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছাত্রনেতা ও শিক্ষার্থীরা জানান, আমরা সবাই মিলে যতটুকু পারি সহায়তা করেছি। বাইজিদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানাচ্ছি, তার চিকিৎসায় আরও সাহায্যের হাত বাড়িয়ে দিন।

বাইজিদের পরিবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী ও এলাকার মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত। আপনারা সবাই দোয়া করবেন যেন বাইজিদ দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বাইজিদের চিকিৎসায় ছেংগারচর সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের মানবিক উদ্যোগ

আপডেট সময় : ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫