০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

বৈষম্যহীন সমাজ গঠনে আমি রাজনীতিতে এসেছি: আব্দুল বারী

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১৪০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগমারা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় দলীয় তৎপরতা জোরদার করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল বারী।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় তিনি উপজেলার ঝিকড়া ইউনিয়নের রায়নগর ও বাড়ুইপাড়া বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা সম্পর্কে শুনেন এবং তা সমাধানের প্রতিশ্রুতি দেন। এসময় ডা. আব্দুল বারী বলেন, একটি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমি রাজনীতি করছি। এই এলাকার অবহেলিত ও উপেক্ষিত জনগণের অধিকার রক্ষায় আমি দৃঢ় প্রতিজ্ঞ।” তিনি আরও বলেন,“নির্বাচিত হলে এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর স্থায়ী ও কার্যকর সমাধান নিশ্চিত করব।”এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান এবং জনগণের চাহিদার ভিত্তিতে উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন।

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন, বাগমারা উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও ঝিকড়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম মন্ডল, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, পৌর জামায়াতের সেক্রেটারি জেনারেল মাস্টার রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা (পূর্ব) শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ শফিকুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, একজন শিক্ষিত ও স্পষ্টভাষী প্রার্থী হিসেবে ডা. আব্দুল বারীর উপস্থিতি জনগণের মধ্যে আস্থা ও আশাবাদ তৈরি করছে। তার সরলতা ও বাস্তবধর্মী কথাবার্তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।প্রসঙ্গত, ডা. মো. আব্দুল বারী দীর্ঘদিন ধরে চিকিৎসা ও সামাজিক সেবার মাধ্যমে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। রাজনীতিতে সক্রিয় হলেও তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন, যা তাকে একজন জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বৈষম্যহীন সমাজ গঠনে আমি রাজনীতিতে এসেছি: আব্দুল বারী

আপডেট সময় : ১০:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫