০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ১২৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে ২০২৫) বিকেলে উপজেলায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৪টি ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচির আয়োজন করেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

মোহনপুর ইউনিয়ন:
মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ এবং সঞ্চালনায় ছিলেন এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আখন, শ্রমিক দল নেতা হাসেম বেপারী ধলু, মো. তারা মিয়া, মহিউদ্দিন গাজী, মো. হেলাল গাজী, আব্দুল আউয়াল, শাহ জালাল মিয়াজী, শাহাবুদ্দিন এবং মো. আলমগীর কাজী প্রমুখ।

গজরা ইউনিয়ন:
ইউনিয়নের শিল্পকলা একাডেমিতে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির প্রধান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, বিএনপি নেতা নুর হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ, যুবদল নেতা ইদ্রিস আলী, মনির হোসেন, রেজাউল করিম ও ছাত্রদল নেতা রাহাত প্রধান প্রমুখ।

সাদুল্ল্যাপুর ইউনিয়ন:
ইউনিয়নের পাঠান বজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপি সহ-সভাপতি মো.জিল্লুর রহমান সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা তাঁতিদলের সহ-সভাপতি মো. আরশাদ মোল্লা, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো.নাজমুল হোসেন প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাব্বানী সরকার, যুবদল নেতা মো. রাজিব প্রধান প্রমুখ।

এছাড়া উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, সুলতানাবাদ ইউনিয়ন’সহ অন্যান্য ইউনিয়নেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। প্রতিটি ইউনিয়নে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ করেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ আয়োজনে স্থানীয় নেতাদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫